চাকরির খবর
আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি কিচেন ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ আগস্ট এবং চলবে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা নির্ধারিত নয়। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
এ ছাড়া রান্নাঘরের ইনভেন্টরি বা মজুদ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকার মগবাজারে।
এ পদের জন্য মাসিক বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা সহায়তা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপদ্ধতি প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬।
সম্পর্কিত
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৪ জন নিয়োগ, আবেদন শুরু
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ৩৪টি পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট ২০২৬ থেকে।

বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ, আবেদন শুরু
বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, অফিসার পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিকাশের ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ টেকনোলজি ক্যাটাগরিতে সম্মাননা পেল হুয়াওয়ে
দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজিত ৬ষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে বিকাশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।





